মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:২১ পূর্বাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

তরুণদের চাঁদাবাজি ও মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

  • হালনাগাদ সময় : ০২:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

তরুণ সমাজকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ডিলারশিপ, ছিনতাই, কিশোর গ্যাং, দখলবাজি ও মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রতিনিধি সম্মেলন-২০২৬’-এ এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের প্রত্যক্ষ মদতে একশ্রেণির তরুণকে চাঁদাবাজির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আবার সরকারের বিভিন্ন দায়িত্ব পালনের জন্য কিছু চাটুকার, তেলবাজ ও ফালতু লোককে আশ্রয় দেওয়া হচ্ছে। গোটা সমাজে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যা তরুণ প্রজন্মকে জাতি গঠনের চিন্তা ও ঐক্যের শক্তি থেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবসমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সিএসআর নীতিমালা ২০২৬: দায়িত্বশীল ব্যবসায় রাষ্ট্রীয় বাধ্যবাধকতার সীমাবদ্ধতা

14 November 2026

ডিজিটাল যুগেও ক্যাসেট-সিডিতে ফিরলেন জয় শাহরিয়ার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তরুণদের চাঁদাবাজি ও মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

হালনাগাদ সময় : ০২:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬