মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:২১ পূর্বাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জামায়াত-শিবিরের সাথে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

  • হালনাগাদ সময় : ০২:৪৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখে না। তিনি বলেন, তারা তাদের নিজস্ব বলয়ে বিচ্ছিন্ন থাকে, যা অনেকটা জঙ্গলে বসবাসকারীদের আচরণের মতো।

শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। রাশেদ খাঁন বলেন, সাইবার স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানসূচক আচরণের ভয়ে অনেকে মুখ খুলতে চান না। তবে তিনি তাদের মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।

তিনি অভিযোগ করেন, জামায়াত নেতাদের অনৈতিক কর্মকাণ্ড ও গোপন বৈঠকের তথ্য ফাঁস করার কারণেই তারা তার বিরুদ্ধে সম্মিলিত সাইবার আক্রমণ চালাচ্ছে। জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমার দ্বারা তাদের মিথ্যা ন্যারেটিভের ব্যাপক ক্ষতি হয়েছে, তাই তারা এখন পাগলের মতো উন্মাদ হয়ে আমার বিরুদ্ধে নেমেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সিএসআর নীতিমালা ২০২৬: দায়িত্বশীল ব্যবসায় রাষ্ট্রীয় বাধ্যবাধকতার সীমাবদ্ধতা

14 November 2026

ডিজিটাল যুগেও ক্যাসেট-সিডিতে ফিরলেন জয় শাহরিয়ার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জামায়াত-শিবিরের সাথে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

হালনাগাদ সময় : ০২:৪৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬