প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম জেলা পরিষদের সম্মেলনকক্ষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এ কথা বলেন।
বিজন কান্তি সরকার বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই মূলমন্ত্র ধারণ করেই আমরা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চাই। বিএনপির রাজনীতিতে সব ধর্মের মানুষের মূল্যবোধ ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নিতে সরকার সব সম্প্রদায়ের কল্যাণে কাজ করছে।’
সভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলতে হবে। সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের যারা বিএনপির রাজনীতিতে আগ্রহী, তাদের যথাযথ মূল্যায়ন করে সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।


























