মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৭ পূর্বাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর

  • হালনাগাদ সময় : ১১:২৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কানসাট ইউনিয়নের বালুচর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমান ইমাম মো. আব্দুল লতিফকে বহাল রাখা নিয়ে মুসল্লিদের মধ্যে মতভেদ তৈরি হয়। জুমার নামাজের পর কণ্ঠভোটে অধিকাংশ মুসল্লি তাকে বহাল রাখার পক্ষে মত দিলেও অপর পক্ষ এর বিরোধিতা করে। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের জেরে এলাকায় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও জাতীয়করণের উদ্যোগ, রোববার উচ্চপর্যায়ের সভা

13 November 2026

গাইবান্ধায় বিষাক্ত খাবারে পাঁচ শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১১৫

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চাঁপাইনবাবগঞ্জে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর

হালনাগাদ সময় : ১১:২৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬