মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৯ পূর্বাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন, আটক ৩

  • হালনাগাদ সময় : ১১:২২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ লেনদেনের অভিযোগে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে জেলা পুলিশ লাইন মাঠে নিয়োগ কার্যক্রম চলাকালে পুলিশ লাইন গেটের বাইরে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, নিয়োগপ্রার্থী গোলাম নবী রাকিবের বাবার সঙ্গে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে টাকা লেনদেনের আলোচনা চলছিল। বিষয়টি জানতে পেরে জামালপুর ডিবি-১-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন টাঙ্গাইলের ভূঞাপুর থানার বামনহাটা গ্রামের মৃত জব্বার শেখের ছেলে মো. আব্দুল মান্নান (৬৫), জামালপুর সদর উপজেলার গোপালপুর এলাকার মৃত মনি মণ্ডলের ছেলে নূর মোহাম্মদ এবং সরিষাবাড়ী উপজেলার চুনিয়া পটল গ্রামের ইদ্রিস শেখের ছেলে মো. সামিউল ইসলাম।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, পুলিশে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্যতা ও মেধার ভিত্তিতে সম্পন্ন করা হয়। এ নিয়োগে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কেউ টাকা দাবি করলে প্রতারকদের ফাঁদে পা না দিয়ে নিকটস্থ থানা অথবা জেলা পুলিশ কার্যালয়ে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও জাতীয়করণের উদ্যোগ, রোববার উচ্চপর্যায়ের সভা

13 November 2026

গাইবান্ধায় বিষাক্ত খাবারে পাঁচ শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১১৫

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন, আটক ৩

হালনাগাদ সময় : ১১:২২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬