মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৮ পূর্বাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

লক্ষ্মীপুরে মাছের আড়ৎ দখল নিয়ে বিএনপি নেতাকে মারধর

  • হালনাগাদ সময় : ০৯:১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুরে মাছের আড়ৎ দখলকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির বহিষ্কৃত নেতা মেহেদী কবিরাজ ও এবাদ উল্যাহ গাজীর অনুসারীরা এই হামলা চালিয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাটে সাবেক কৃষক দল নেতা শামীম গাজীর মাছের আড়তে এ হামলার ঘটনা ঘটে। আহত ইমাম গাজীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী শামীম গাজী অভিযোগ করেন, ফারুক কবিরাজের অনুসারীরা পূর্বপরিকল্পিতভাবে তার বাবার ওপর হামলা চালিয়ে আড়ৎ দখলের চেষ্টা করেছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও জাতীয়করণের উদ্যোগ, রোববার উচ্চপর্যায়ের সভা

13 November 2026

গাইবান্ধায় বিষাক্ত খাবারে পাঁচ শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১১৫

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লক্ষ্মীপুরে মাছের আড়ৎ দখল নিয়ে বিএনপি নেতাকে মারধর

হালনাগাদ সময় : ০৯:১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬