মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:০৮ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কুষ্টিয়ায় মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উদযাপিত

  • হালনাগাদ সময় : ০৪:৩০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র স্রষ্টা মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মভূমি কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়ায় তিন দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব শুরু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে শুরু হওয়া এই আয়োজনে লাঠিখেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উৎসবের উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম। আয়োজকরা জানান, এবারই প্রথম কবির জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা নতুন প্রজন্মের কাছে কবির সাহিত্যকর্ম তুলে ধরবে।

উৎসবের অংশ হিসেবে উপজেলা শিল্পকলা একাডেমি ও বিজয় নাট্যগোষ্ঠীর শিল্পীরা কবির রচিত নাটক ‘জমিদার দর্পণ’ মঞ্চস্থ করবেন। আগামী ১৫ নভেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অনাগ্রহ: আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী

14 November 2026

ব্যাংক খাতে ৩২.৭৮ শতাংশ খেলাপি ঋণ, ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা ক্ষীণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কুষ্টিয়ায় মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উদযাপিত

হালনাগাদ সময় : ০৪:৩০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬