মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:১৪ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

  • হালনাগাদ সময় : ০৪:২৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আগামী ১৫ নভেম্বর ভারতের ইন্দোরে গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টকে ঘিরে তৈরি হয়েছে নিরাপত্তা ঝুঁকি। ইমেইলের মাধ্যমে অনুষ্ঠানস্থলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একই বার্তায় গোয়ালিয়র হাইকোর্টেও হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর থেকে আদালত প্রাঙ্গণসহ কনসার্টস্থলের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। হুমকির উৎস শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এর আগে ২০২৪ সালেও দিলজিতের কনসার্ট ঘিরে বিভিন্ন শহরে বাধার সৃষ্টি হয়েছিল, তবে এবার সরাসরি নিরাপত্তা হুমকির মুখে পড়েছে অনুষ্ঠানটি।

এর আগে ইন্দোরের কয়েকটি স্কুল ও মেয়রের কার্যালয়ে একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল। তবে গায়ক দিলজিৎ দোসাঞ্ঝ এক ভিডিওবার্তায় জানিয়েছেন, তিনি ইন্দোরে কনসার্ট করার সিদ্ধান্তে অটল রয়েছেন। পুলিশ এই হুমকিদাতাদের খুঁজে বের করতে বিশেষ তদন্ত দল গঠন করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অনাগ্রহ: আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী

14 November 2026

ব্যাংক খাতে ৩২.৭৮ শতাংশ খেলাপি ঋণ, ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা ক্ষীণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

হালনাগাদ সময় : ০৪:২৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬