মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৩৯ অপরাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নেত্রকোনায় ১৫ লাখ টাকার মাদকসহ দুই কারবারি আটক

  • হালনাগাদ সময় : ০৩:৩০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ৩৪ কেজি গাঁজা, একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর ফেনারগাতি এলাকায় আঠারোবাড়ী-কেন্দুয়া সড়কে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকবেড় গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মনির উদ্দিন (৩৫) এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মিরারচর গ্রামের মো. আখের উদ্দিনের ছেলে শাহ আলম। বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা থেকে ১৭টি পোটলায় মোড়ানো ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার বাজারমূল্য ১০ লাখ ২০ হাজার টাকা এবং অটোরিকশা ও মোবাইল ফোনের মূল্য ৫ লাখ ২৪ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন বাদী হয়ে কেন্দুয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫৫

13 November 2026

দক্ষিণ কোরিয়ার রূপকথার মতো অপরূপ ‘বেগুনি দ্বীপ’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নেত্রকোনায় ১৫ লাখ টাকার মাদকসহ দুই কারবারি আটক

হালনাগাদ সময় : ০৩:৩০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬