মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৮ পূর্বাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নিলামে উঠছে মাইকেল জ্যাকসনের ঐতিহাসিক ‘থ্রিলার’ জ্যাকেট

  • হালনাগাদ সময় : ০৯:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিশ্বসংগীতের ইতিহাসে কিংবদন্তি মাইকেল জ্যাকসনের আইকনিক লাল-কালো জ্যাকেটটি আবারও নিলামের টেবিলে উঠছে। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া কালজয়ী মিউজিক ভিডিও ‘থ্রিলার’-এ এই জ্যাকেটটি পরে পপসম্রাট বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন। দীর্ঘ চার দশক পর পোশাকটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে সংগ্রাহকদের মাঝে।

বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েনস অকশনস এই বিশেষ নিলামের আয়োজন করেছে। আগামী ৭ ডিসেম্বর আবুধাবির রোজউড হোটেলে শুরু হয়ে ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এই নিলাম কার্যক্রম।

জানা গেছে, মিউজিক ভিডিওটির জন্য মাইকেল জ্যাকসনের জন্য দুটি বিশেষ জ্যাকেট তৈরি করা হয়েছিল। এর মধ্যে জম্বি দৃশ্যের অংশটুকু বাদে বাকি পুরো ভিডিওতে তিনি এই জ্যাকেটটিই ব্যবহার করেছিলেন। পোশাকটির নকশা করেছিলেন প্রখ্যাত ডিজাইনার ডেবোরা নাডুলম্যান ল্যান্ডিস। পরবর্তীতে মাইকেল জ্যাকসন এটি তাঁর ব্যক্তিগত পোশাক পরিকল্পনাকারী মাইকেল বুশ ও ডেনিস টম্পকিনসকে উপহার হিসেবে দিয়েছিলেন, যার ওপর তাঁর নিজের হাতে লেখা বার্তা ও স্বাক্ষর রয়েছে।

নিলামে জ্যাকেটটির কোনো নির্দিষ্ট দাম নির্ধারণ করা না হলেও, মাইকেল জ্যাকসনের ঐতিহাসিক স্মারক হিসেবে এটি চড়া দামে বিক্রি হবে বলে আশা করছেন আয়োজকরা। উল্লেখ্য, ২০১১ সালেও পোশাকটির একটি সংস্করণ নিলামে তোলা হয়েছিল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও জাতীয়করণের উদ্যোগ, রোববার উচ্চপর্যায়ের সভা

13 November 2026

গাইবান্ধায় বিষাক্ত খাবারে পাঁচ শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১১৫

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নিলামে উঠছে মাইকেল জ্যাকসনের ঐতিহাসিক ‘থ্রিলার’ জ্যাকেট

হালনাগাদ সময় : ০৯:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬