মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:২০ অপরাহ্ন | ১১ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গঙ্গা চুক্তি নবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলের বৈঠকে আলোচনা

  • হালনাগাদ সময় : ০৩:৫৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

দেশের সমসাময়িক পরিস্থিতি, গঙ্গা চুক্তি নবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে অনিয়ম, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম এবং জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়ায় সরকারের গাফিলতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা যায়, এতে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর ও মাতারবাড়ী চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি মাতারবাড়ী প্রকল্পের সার্বিক বিষয় জনসমক্ষে প্রকাশ করার দাবি জানান সংসদ সদস্যরা।

এ ছাড়া দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, গঙ্গা চুক্তি নবায়ন, সারের ডিলার নিয়োগে নজিরবিহীন অনিয়ম এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকারের নিষ্ক্রিয়তার প্রসঙ্গগুলোও আলোচনায় প্রাধান্য পায়।

বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, মাতারবাড়ী প্রকল্পের আসল রহস্য নিয়ে জাতির মনে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের সঙ্গে চুক্তির আড়ালে অন্য কোনো দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্র চলছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের বিভিন্ন স্থানে পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে এবং প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পকে ধ্বংসের চক্রান্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিরোধী দল সংসদে এবং রাজপথে সব সময় সোচ্চার থাকবে।

বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী চক্রের সন্ত্রাস ও অপকর্ম রোধ করতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের এই দুর্বলতার সুযোগ নিয়ে সন্ত্রাসী গোষ্ঠী সারাদেশে অরাজকতা ও গুপ্ত হামলা চালিয়ে যাচ্ছে।

ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসীদের মোকাবিলায় বিরোধী দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক প্রোটিয়া অধিনায়ক বাভুমা

11 November 2026

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের ঝটিকা অভিযান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গঙ্গা চুক্তি নবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলের বৈঠকে আলোচনা

হালনাগাদ সময় : ০৩:৫৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬