মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:২০ অপরাহ্ন | ১১ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সংসদে পয়েন্ট অব অর্ডার তোলা নিয়ে স্পিকারের সতর্কবার্তা

  • হালনাগাদ সময় : ০৮:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের অধিবেশন শুরু হতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়ানো বিএনপির সংসদ সদস্য মোপ্র. সেলিম ভূঁইয়াকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পয়েন্ট অব অর্ডার তোলার নির্দিষ্ট সময় ও বিধি রয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, এখনো তো শুরুই করলাম না, শুধু আপনাদেরকে আসসালামু আলাইকুম দিলাম, এর মধ্যেই আপনি এটা তুলে দিলেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের শুরুতে জাতীয় সংসদের অধিবেশনের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান কুমিল্লা-২ আসনে বিএনপির সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া। এ সময় তাকে সতর্ক করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, পয়েন্ট অব অর্ডার শুরুতে নয়, কার্যতালিকার এক অংশ থেকে আরেক অংশে যাওয়ার সময় তুলতে হয়।

অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সেলিম ভূঁইয়া অভিযোগ করেন, একটি অননুমোদিত ভিডিওর মাধ্যমে সংসদীয় স্থায়ী কমিটিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তিনি এ বিষয়ে স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন এবং একটি তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানান।

জবাবে স্পিকার বলেন, সংসদীয় কার্যপ্রণালি অনুযায়ী পয়েন্ট অব অর্ডার উত্থাপনের সুনির্দিষ্ট নিয়ম ও সময় রয়েছে। কার্যতালিকার এক বিষয় থেকে অন্য বিষয়ে যাওয়ার মধ্যবর্তী সময়ে যথাযথ বিধি উল্লেখ করে তা উত্থাপন করতে হবে। অযথা নির্ধারিত সময়ের আগে এসব বিষয় না তোলার জন্য তিনি সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক প্রোটিয়া অধিনায়ক বাভুমা

11 November 2026

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের ঝটিকা অভিযান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সংসদে পয়েন্ট অব অর্ডার তোলা নিয়ে স্পিকারের সতর্কবার্তা

হালনাগাদ সময় : ০৮:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬