মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০৮ অপরাহ্ন | ১২ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

  • হালনাগাদ সময় : ০৩:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন নিয়ে সরগরম বিনোদন পাড়া। শোনা যাচ্ছে, আগামী ৫ ডিসেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন এই অভিনেত্রী। সম্প্রতি কলকাতার প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে মিমির উপস্থিতি এই জল্পনাকে আরও জোরালো করেছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিমির হবু বর বিনোদন জগতের বাইরের মানুষ। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নৌ বাহিনীর এক কর্মকর্তার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে তার। বিয়ের সাজের জন্য সব্যসাচীর স্টোরে তার যাতায়াত থেকেই ধারণা করা হচ্ছে, বিয়ের পোশাকে সব্যসাচীর ডিজাইনকেই প্রাধান্য দিচ্ছেন এই নায়িকা।

গুঞ্জন রয়েছে, ডিসেম্বরের মূল অনুষ্ঠানের আগে নভেম্বরেই আইনি বিয়ে সেরে ফেলবেন মিমি। এরপর ডিসেম্বরের শুরুতে কালিম্পংয়ের কোনো এক মনোরম পরিবেশে বিয়ের আসর বসতে পারে। ইতোমধ্যেই আত্মীয়স্বজনদের কাছে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার

12 November 2026

প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান হুইপ দুলুর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

হালনাগাদ সময় : ০৩:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬