মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৩০ অপরাহ্ন | ১১ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বোমাবাজিতে হাসিনার ফেরার পথ তৈরি হবে না: মজিবুর রহমান মঞ্জু

  • হালনাগাদ সময় : ০৮:২২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বোমাবাজি, বাসে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ তৈরি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেছেন, এ ধরনের সহিংসতা করে রাজনৈতিকভাবে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়; বরং আওয়ামী লীগের প্রতি জনগণের ক্ষোভ আরও বাড়বে এবং জুলাইয়ের সব শক্তি আবার ঐক্যবদ্ধ হবে। মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য ডেটলাইন দিয়েছেন। সেই সময়কে সামনে রেখে একটি মহল দেশে জ্বালাও-পোড়াও, বাসে অগ্নিসংযোগ ও বোমাবাজি শুরু করেছে। ঘুমন্ত বাসচালককে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। মানুষ হত্যা ও বোমাবাজি করে কীভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি করা সম্ভব, সেই প্রশ্ন তোলেন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক প্রোটিয়া অধিনায়ক বাভুমা

11 November 2026

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের ঝটিকা অভিযান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বোমাবাজিতে হাসিনার ফেরার পথ তৈরি হবে না: মজিবুর রহমান মঞ্জু

হালনাগাদ সময় : ০৮:২২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬