নেত্রকোনার মদনে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার ঘটনায় দায়ের করা মামলায় মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। বুধবার নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বরে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগর ওই ছাত্রীকে মাদ্রাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন এবং বিষয়টি গোপন রাখতে প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবার চিকিৎসকের শরণাপন্ন হলে বিষয়টি প্রকাশ্যে আসে। ডিএনএ পরীক্ষায় নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষকের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যাওয়ায় অপরাধের বিষয়টি নিশ্চিত হয়।
বিচারিক প্রক্রিয়ায় আসামি পক্ষ আপসের প্রস্তাব দিলেও আদালত তা নাকচ করে দেন। আজ দীর্ঘ প্রতীক্ষিত এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো বলে মনে করছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।


























