মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০৮ অপরাহ্ন | ১২ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শিক্ষা সফরের নামে রিসোর্ট ভাড়া নিয়ে সভা, সাবেক এমপি রণজিতের বিরুদ্ধে পুলিশের তদন্ত

  • হালনাগাদ সময় : ০১:২৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে একটি ইকো রিসোর্টে গোপনে সভা করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রণজিৎ সরকার। শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নেওয়া হলেও সেখানে উপস্থিত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।

সভায় উপস্থিত থাকার অভিযোগে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।

পুলিশ জানায়, আটক তারা মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে রাতারগুলের ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’ ভাড়া নেওয়া হয়। পরে সেখানে রণজিৎ সরকার এসে উপস্থিত হন এবং ব্যানার টাঙিয়ে বক্তব্য দিয়ে চলে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সভার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই প্রশাসন নড়েচড়ে বসে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই সংশ্লিষ্ট নেতা দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা যায়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার

12 November 2026

প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান হুইপ দুলুর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শিক্ষা সফরের নামে রিসোর্ট ভাড়া নিয়ে সভা, সাবেক এমপি রণজিতের বিরুদ্ধে পুলিশের তদন্ত

হালনাগাদ সময় : ০১:২৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬