মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০৮ অপরাহ্ন | ১২ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

‘বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র সংস্কার ও আধুনিকায়ন’ প্রকল্প বাস্তবায়নের দাবিতে রংপুরে মানববন্ধন

  • হালনাগাদ সময় : ০৮:৩৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

‘বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র সংস্কার ও আধুনিকায়ন’ প্রকল্প বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রোকেয়ার জন্মভিটা পায়রাবন্দে রোকেয়া স্মৃতি সংসদের সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল, স্থানীয় বাসিন্দা আব্দুর রউফ, আতাউর রহমানসহ অন্যরা।

বক্তারা বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থানে রোকেয়ার আঁতুড়ঘরের ধ্বংসাবশেষ, মসজিদের খিলানসহ পারিবারিক কবরস্থান এখনও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোকেয়ার আদর্শ বাস্তবায়নে তাঁর জন্মভিটার পার্শ্ববর্তী এলাকায় গড়ে তোলেন ‘বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র’। যেটি বাংলা একাডেমির তত্ত্বাবধানে একটি প্রকল্পের মাধ্যমে সৃষ্টি হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিভিন্ন সরকার এলেও প্রকল্পটির ভিশন ও মিশনের লক্ষ্য বাস্তবায়ন হয়নি।

বক্তারা আরও বলেন, স্থানীয় অধিবাসীদের দাবির প্রেক্ষিতে বাংলা একাডেমি একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করে। এর মধ্যে সারা দেশের নারীর উন্নয়নে নানামুখী প্রশিক্ষণের ব্যবস্থা করা, শুধুমাত্র নারীদের লেখা ও কর্মপ্রক্রিয়া নিয়ে একটি আধুনিক ডিজিটাল লাইব্রেরি তৈরি করা, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকসংস্কৃতির উপকরণ নিয়ে গবেষণা ও বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা, এবং দ্বিপাক্ষিক সমঝোতায় ভারত থেকে বেগম রোকেয়ার দেহাবশেষ এনে তাঁর জন্মভিটায় দাফনসহ স্মৃতিকেন্দ্রকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা ছিল। প্রকল্প গ্রহণের ১৫ থেকে ১৬ বছর পেরিয়ে গেলেও এটি বাস্তবায়ন হয়নি। অথচ এটি পরিকল্পনা কমিশনের সবুজ তালিকায় রয়েছে। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একশ কোটি টাকার এ প্রকল্পটি বাস্তবায়নের কথা শোনা গেলেও পরে সেটি আলোর মুখ দেখেনি।

বক্তারা অবিলম্বে এই প্রকল্প বাস্তবায়নের দাবি জানান এবং তা না হলে পায়রাবন্দ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার

12 November 2026

প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান হুইপ দুলুর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র সংস্কার ও আধুনিকায়ন’ প্রকল্প বাস্তবায়নের দাবিতে রংপুরে মানববন্ধন

হালনাগাদ সময় : ০৮:৩৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬