মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২০ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নেত্রকোনা সীমান্তে বিজিবির অভিযান: ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

  • হালনাগাদ সময় : ০২:৪৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নেত্রকোনার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, কয়লা, গরু ও মদসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৫ ও ৬ নভেম্বর পরিচালিত এসব অভিযানে আনুমানিক ১৪ লাখ ২৩ হাজার টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) টহল দল সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৬৭টি ভারতীয় কম্বল, দুটি ভারতীয় গরু, ১৫ হাজার ৩৬০ কেজি কয়লা, ৫৪০টি বাঁশ, তিনটি নৌকা, ২০০ কেজি বাংলাদেশি রসুন এবং ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

বিজিবি জানায়, ৫ নভেম্বর দুপুর থেকে রাত পর্যন্ত ভরতপুর, কচুগড়া ও বিজয়পুর বিওপির অভিযানে কম্বল ও গরু জব্দ করা হয়। পরে ৬ নভেম্বর ভোরে মাধুপাড়া, ভবানীপুর, চারুয়াপাড়া, বিজয়পুর ও বরুয়াকোনা বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে বাকি পণ্যসমূহ জব্দ করে।

জব্দ করা পণ্যগুলো কাস্টমস অফিস, বনবিট কার্যালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানান ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে সর্বস্তরের এলাকাবাসীর মানববন্ধন

06 November 2026

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর: আটক ৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নেত্রকোনা সীমান্তে বিজিবির অভিযান: ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

হালনাগাদ সময় : ০২:৪৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬