মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:২৪ পূর্বাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নতুন লুকে চিত্রনায়িকা পূর্ণিমা, মুগ্ধতা ছড়াচ্ছেন নেটিজেনদের মাঝে

  • হালনাগাদ সময় : ০২:৫৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বয়স যেন কেবলই একটি সংখ্যা। সময়ের পরিক্রমায় বয়স বাড়লেও ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার সৌন্দর্য ও গ্ল্যামার যেন আজও অটুট। সম্প্রতি নিজের নতুন লুকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন তিনি।

নব্বইয়ের দশকের শেষভাগে চলচ্চিত্রে পা রাখা পূর্ণিমা প্রায় তিন দশকের অভিনয়জীবনে অসংখ্য দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। চল্লিশোর্ধ্ব এই অভিনেত্রী তার ফ্যাশন সচেতনতা ও নান্দনিক সাজের জন্য নিয়মিত আলোচনায় থাকেন।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি নতুন লুকের ছবি শেয়ার করেছেন পূর্ণিমা। কালো রঙের আকর্ষণীয় পোশাকের সঙ্গে মানানসই সাজে তাকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছিল। তবে তার এই লুকের মূল আকর্ষণ ছিল বৈচিত্র্যময় হেয়ারস্টাইল। ক্রিস্টাল ও মুক্তাখচিত হেডব্যান্ড কিংবা ফুলের নকশায় করা আপডু হেয়ারস্টাইলে তাকে বেশ সতেজ ও তরুণী মনে হয়েছে।

ছবিগুলো প্রকাশের পরপরই প্রশংসার জোয়ারে ভাসছেন এই অভিনেত্রী। ভক্তদের একজন মজা করে মন্তব্য করেছেন, ‘আমার বয়স যখন ১২, তখন পূর্ণিমার বয়স ২৭। এখন আমার বয়স ২৬, আর পূর্ণিমার বয়স ১৮।’ নেটিজেনদের এমন মন্তব্যই বলে দিচ্ছে, পূর্ণিমার তারুণ্যদীপ্ত রূপ ভক্তদের কতটা মুগ্ধ করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

05 November 2026

নীতিমালার ব্যত্যয় ঘটলে সার ডিলার নিয়োগ পুনর্বিবেচনা করা হবে: কৃষিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নতুন লুকে চিত্রনায়িকা পূর্ণিমা, মুগ্ধতা ছড়াচ্ছেন নেটিজেনদের মাঝে

হালনাগাদ সময় : ০২:৫৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬