মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:২২ পূর্বাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

  • হালনাগাদ সময় : ০২:৪৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক দীর্ঘ বিবৃতির মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

সামান্তা শারমিন জানান, দীর্ঘ ১১ মাস ধরে তিনি দলের জামায়াত ইসলামী বিষয়ক জোট গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিলেন। তিনি মনে করেন, জামায়াত কোনোভাবেই মিত্র হওয়ার যোগ্য নয় এবং তাদের সঙ্গে জোট করার মাশুল এনসিপিকে দিতে হবে।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, এনসিপি সংস্কারের কথা বললেও পুরোনো রাজনৈতিক ধাঁচ থেকে বেরিয়ে আসতে পারছে না। তিনি স্পষ্ট ভাষায় জানান, পুরোনো ব্যবস্থার রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের নতুন ব্যবস্থা আনার ক্ষেত্রে সহায়ক নয়, বরং বাধা। তাই সংস্কারের লক্ষ্য নিয়ে দলের অভ্যন্তরীণ মতাদর্শিক সংগ্রামের ইতি টেনে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

05 November 2026

নীতিমালার ব্যত্যয় ঘটলে সার ডিলার নিয়োগ পুনর্বিবেচনা করা হবে: কৃষিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

হালনাগাদ সময় : ০২:৪৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬