মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১২ পূর্বাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আমির হামজাকে নিয়ে জামায়াতের পদক্ষেপ দেখতে চান রাশেদ খাঁন

  • হালনাগাদ সময় : ০১:৫৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য আমির হামজার নারীঘটিত অডিও ও ভিডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিয়ে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এসব তথ্যের সত্যতা ফ্যাক্ট চেক করে নিশ্চিত হয়েছেন বলেও দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা লেখেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘কুষ্টিয়া-৩ আসনের জামায়াত এমপি আমির হামজার নারীঘটিত কিছু ভিডিও ও অডিও আমার কাছে এসেছে। আমি সেগুলো ফ্যাক্ট চেকিং করে তথ্যের সত্যতা পেয়েছি। নিচে আমির হামজার কথোপকথনের যৎসামান্য দেওয়া হলো।’

তিনি আরও লেখেন, ‘এছাড়া কমেন্ট বক্সে অডিও লিংক যুক্ত করা হয়েছে। দেখি জামায়াত এবার আমির হামজার বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে…।’

পোস্টে আমির হামজার কথোপকথন হিসেবে একটি অংশ তুলে ধরে বলা হয়, ‘একদম হুলুস্থুলুস করে ফেললো বিষয়টা, বিষয়টা একটু ঘুলিয়ে পাকিয়ে গেলো। আমি আপনাদের এত ক্ষমা চাওয়া, মাফ চাওয়ার পরেও আপনারা বললেন যে কন্ট্রোলে আছে, কিছু হবে না আমার দ্বারা, আপনার কোনো ক্ষতি হবে না।’

রাশেদ খাঁন পোস্টে আরও উল্লেখ করেন, ‘এই যে এখন কী, কোন জায়গায় গিয়ে ঠেকবে ঠিক নাই। আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান নেই। ওটুকু শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’

তবে রাশেদ খাঁনের দেওয়া এসব দাবি ও কথোপকথনের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আজকের শিক্ষার্থীরাই দেশ গড়ার মূল কারিগর: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

05 November 2026

ইন্ডাস্ট্রি-একাডেমিয়া ও সরকারের সমন্বয়েই বাস্তব সমস্যার সমাধান সম্ভব: শিক্ষা উপদেষ্টা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আমির হামজাকে নিয়ে জামায়াতের পদক্ষেপ দেখতে চান রাশেদ খাঁন

হালনাগাদ সময় : ০১:৫৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬