মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:২২ পূর্বাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সম্পর্কের গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা দত্ত

  • হালনাগাদ সময় : ০২:৪২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কলকাতার শোবিজের পরিচিত মুখ স্বস্তিকা দত্ত। সিনেমা থেকে টেলিভিশন, সবখানেই তার সরব উপস্থিতি। তবে কাজের বাইরেও তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। সম্প্রতি নতুন করে প্রেমে জড়ানোর গুঞ্জন উঠেছে তাকে নিয়ে, যার প্রভাব নাকি তার কাজেও পড়ছে। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজারকে স্বস্তিকা সাফ জানিয়েছেন, তিনি কোনো সম্পর্কে নেই, বরং কেবল ‘গুঞ্জন’-এই আছেন।

অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল তার ধারাবাহিকের নায়ক অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আবার ধারাবাহিকের পরিচালকের সঙ্গেও নাম জড়ানোর খবর রটেছে। এ বিষয়ে স্বস্তিকা বলেন, ‘আর কিছুই বাকি রইল না। কখনও পরিচালক, কখনও নায়কের সঙ্গে নাম জুড়ে দেওয়া হচ্ছে। আমার অভিনীত ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’ বন্ধ হতে চলেছে, এটাই যদি গুঞ্জন হতো তবে ভালো লাগত। কিন্তু বাস্তবে ধারাবাহিকটি সত্যিই বন্ধ হচ্ছে।’

নিজেকে নিয়ে এত গুঞ্জনে বিরক্তি প্রকাশ করে রসিকতা করে তিনি বলেন, ‘আমি যেন বিশ্বসুন্দরী আর ভীষণ প্রতিভাবান! সবাই আমার সঙ্গেই সম্পর্কে জড়াচ্ছেন! পরিচালক থেকে নায়ক, কাউকেই বাদ দেওয়া হচ্ছে না। ভাগ্যিস আরও উচ্চ মহলের কারও নাম জুড়ে দেওয়া হয়নি।’

স্বস্তিকা জানান, সম্পর্কে জড়ালে তিনি নিজ থেকেই তা প্রকাশ করবেন। তার ভাষ্য, ‘আমার আগেও সম্পর্ক ছিল, সবাই জানতেন। সবারই তো সম্পর্ক হয়। আগামীতেও সম্পর্কে জড়ালে নিশ্চয়ই জানাব। সেই সততা আমার আছে।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

05 November 2026

নীতিমালার ব্যত্যয় ঘটলে সার ডিলার নিয়োগ পুনর্বিবেচনা করা হবে: কৃষিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সম্পর্কের গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা দত্ত

হালনাগাদ সময় : ০২:৪২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬