মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:২৫ পূর্বাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মাদকচক্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা: জামায়াত আমির

  • হালনাগাদ সময় : ০২:২৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানার ওপর হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও তা নথিভুক্ত করা হয়নি। তাহলে প্রশাসন কার পক্ষে—দুষ্টের পক্ষে, না শিষ্টের পক্ষে? এ প্রশ্ন সঙ্গত কারণেই উঠবে।

বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন আহত শাহরিয়ার জামান রানাকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান জানান, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলাকারীরা কোনো বার্তা ছাড়াই রানার ওপর হামলে পড়ে এবং এলোপাতাড়ি আঘাত করে। তাঁর বুকে ছুরিকাঘাত করা হয়। পরে তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং উপজেলা হাসপাতালের চিকিৎসাসেবার সীমাবদ্ধতা থাকায় গভীর রাতে ঢাকায় পাঠানো হয়।

জামায়াত আমির আরও বলেন, দুইবারের সাবেক একজন সংসদ সদস্য, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধার ছেলের ওপর হামলায় কটিয়াদী থানায় অভিযোগ দেওয়া সত্ত্বেও পুলিশ রহস্যজনক কারণে মামলা নথিভুক্ত করছে না। মাদকচক্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে এই হামলা হলে তাদের নিয়ন্ত্রণে আনার দায়িত্ব প্রশাসনের। কিন্তু পুলিশ দায়িত্ব পালন না করে এবং মাদকচক্রের সুবিধা দিতে মামলা গ্রহণ থেকে বিরত থাকছে বলে অভিযোগ করেন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

05 November 2026

নীতিমালার ব্যত্যয় ঘটলে সার ডিলার নিয়োগ পুনর্বিবেচনা করা হবে: কৃষিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মাদকচক্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা: জামায়াত আমির

হালনাগাদ সময় : ০২:২৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬