মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০১ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

১৭তম চ্যাপ্টার দিয়েই শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

  • হালনাগাদ সময় : ০৫:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশের নাট্যাঙ্গনে তরুণ দর্শকদের মাঝে তুমুল জনপ্রিয়তা পাওয়া কাজল আরেফিন অমির ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন এবার সমাপ্তির পথে। সম্প্রতি এই সিজনের ১৬তম চ্যাপ্টার প্রকাশের পর দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। তবে নাটকটির নির্মাতা জানালেন, খুব শিগগিরই পর্দা নামতে যাচ্ছে চলমান এই সিজনের।

এক ভিডিও বার্তায় নির্মাতা অমি জানান, ১৭তম চ্যাপ্টার দিয়েই শেষ হতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। শেষ এই কিস্তিতে দর্শকদের জন্য অনেক সারপ্রাইজ ও চমক অপেক্ষা করছে বলে ইঙ্গিত দেন তিনি। কিছুদিন ধরে শারীরিক অসুস্থতা, বিশেষ করে দাঁত ও গলার সমস্যায় ভুগছিলেন অমি। তবে বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন বলে ভক্তদের আশ্বস্ত করেন।

সিজন সমাপ্তি প্রসঙ্গে অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের শেষ চ্যাপ্টার এ মাসেই রিলিজ হতে যাচ্ছে। এই লাস্ট চ্যাপ্টারে এমন অনেক বিষয় থাকছে, যা দর্শকরা অনেক বছর ধরে দেখার অপেক্ষায় ছিলেন। তাই সবাই প্রস্তুত থাকুন।’ তবে শেষ পর্বটি ঠিক কত তারিখে প্রচার করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ এখনো ঘোষণা করেননি নির্মাতা।

অমির এই ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়ায় নাটকটির দর্শক ও ভক্তদের মধ্যে তুমুল কৌতূহল দেখা দিয়েছে। জনপ্রিয় এই ধারাবাহিকের প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম, শামীম হাসান সরকার, মুসাফির সৈয়দ বাচ্চু ও অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে সর্বস্তরের এলাকাবাসীর মানববন্ধন

06 November 2026

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর: আটক ৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

১৭তম চ্যাপ্টার দিয়েই শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

হালনাগাদ সময় : ০৫:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬