মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০২ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

অভিনয়ে আসার আগে সরকারি চাকরির প্রস্তুতি নিয়েছিলেন পঙ্কজ ত্রিপাঠী

  • হালনাগাদ সময় : ০৪:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

অভিনয় জগতে সুপরিচিত মুখ হওয়ার আগে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করেছিলেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। তবে শেষ পর্যন্ত সেই পথে আর এগোনো হয়নি। শেষমেশ অভিনয়কেই নিজের পেশা হিসেবে বেছে নেন এই জনপ্রিয় অভিনেতা।

সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর একটি পর্বের প্রচারণায় নিজের জীবনের এই অজানা কথা প্রকাশ করেন তিনি। প্রকাশিত প্রোমোতে শিক্ষাবিদ বিকাশ দিব্যকীর্তির সঙ্গে প্রথম পরিচয়ের স্মৃতিচারণ করতে দেখা যায় পঙ্কজকে।

অনুষ্ঠানের সঞ্চালক কপিল শর্মা ইউপিএসসির প্রস্তুতি নিয়ে প্রশ্ন করলে পঙ্কজ ত্রিপাঠী জানান, একসময় তিনি সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

একই অনুষ্ঠানে উপস্থিত অন্য অতিথি জাকির খানও বিষয়টি নিয়ে বেশ রসবোধপূর্ণ মন্তব্য করেন। অন্যদিকে প্রোমোতে কৌতুক অভিনেতা সুনীল গ্রোভারকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর অবয়বে দেখা গেছে, যা দর্শকদের মাঝে নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে সর্বস্তরের এলাকাবাসীর মানববন্ধন

06 November 2026

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর: আটক ৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অভিনয়ে আসার আগে সরকারি চাকরির প্রস্তুতি নিয়েছিলেন পঙ্কজ ত্রিপাঠী

হালনাগাদ সময় : ০৪:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬