মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০২ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

প্রযোজক হিসেবে নতুন যাত্রা শুরু করলেন কার্তিক আরিয়ান

  • হালনাগাদ সময় : ০৩:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। কবির খান পরিচালিত ‘লড়াকু’ সিনেমার মাধ্যমে তিনি প্রযোজনায় নাম লেখাচ্ছেন। বিড়লা স্টুডিও ও কবির খান এন্টারটেইনমেন্টের পাশাপাশি ডোপামিন স্টুডিওজের ব্যানারে নির্মিত হবে ছবিটি।

নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটি আগামী ১৮ জুন ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিটি মানুষের উচ্চাকাঙ্ক্ষা ও দৃঢ়তার গল্প বলবে। তবে এতে কার্তিক আরিয়ান নিজে অভিনয় করবেন কি না, তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় কার্তিক ও কবির খানের রসায়ন বেশ প্রশংসিত হয়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় নতুন এই প্রজেক্ট নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। তবে ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘তু মেরি মে তেরা’ বক্স অফিসে প্রত্যাশিত ফলাফল করতে ব্যর্থ হওয়ায় এই নতুন সিনেমাটি কার্তিকের ক্যারিয়ারে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে সর্বস্তরের এলাকাবাসীর মানববন্ধন

06 November 2026

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর: আটক ৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রযোজক হিসেবে নতুন যাত্রা শুরু করলেন কার্তিক আরিয়ান

হালনাগাদ সময় : ০৩:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬