মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:২২ পূর্বাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কুর্মিটোলায় পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, কনস্টেবল আহত

  • হালনাগাদ সময় : ০২:২৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

রাজধানীর কুর্মিটোলায় একটি মোটরসাইকেল বহর থেকে টহল পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণে টহলরত পুলিশের গাড়ির চালক কনস্টেবল মো. এনামুল আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানা যায়, বনানীর দিক থেকে আসা একদল মোটরসাইকেল আরোহী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে কর্তব্যরত টহল গাড়ি লক্ষ্য করে ককটেলটি নিক্ষেপ করে। বিস্ফোরণে ক্যান্টনমেন্ট থানায় কর্মরত কনস্টেবল এনামুল বাঁ চোখে মারাত্মক আঘাত পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

05 November 2026

নীতিমালার ব্যত্যয় ঘটলে সার ডিলার নিয়োগ পুনর্বিবেচনা করা হবে: কৃষিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কুর্মিটোলায় পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, কনস্টেবল আহত

হালনাগাদ সময় : ০২:২৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬