মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১৫ পূর্বাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পিরোজপুরে ২০ কেজি হরিণের মাংসসহ আটক ২, পল্লী বিদ্যুৎ কর্মী গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ০১:৫৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটরসাইকেলে করে হরিণের মাংস পাচারের সময় ২০ কেজি মাংসসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার বহেরাতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার সোহাগ হোসেন (৪০) এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার মিরাজুল ইসলাম (৩৮)। এর মধ্যে মিরাজুল ইসলাম পল্লী বিদ্যুতের কর্মী হিসেবে কর্মরত বলে জানা গেছে।

মঠবাড়িয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. হৃদয় চাকলাদারের নেতৃত্বে একটি দল বহেরাতলা এলাকায় অভিযান চালায়। এ সময় মোটরসাইকেল আরোহী ওই দুই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মাংসসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ দিচ্ছে বোয়েসেল, আবেদন শুরু

05 November 2026

নতুন লুকে চিত্রনায়িকা পূর্ণিমা, মুগ্ধতা ছড়াচ্ছেন নেটিজেনদের মাঝে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পিরোজপুরে ২০ কেজি হরিণের মাংসসহ আটক ২, পল্লী বিদ্যুৎ কর্মী গ্রেপ্তার

হালনাগাদ সময় : ০১:৫৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬