সাম্প্রতিক শ্রমিক আন্দোলনে বেআইনি অর্থায়নের অভিযোগে সাবেক এমপি-মন্ত্রীসহ ২০৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে দেশের ব্যাংকগুলোকে এই নির্দেশনা পাঠিয়ে অবিলম্বে হিসাবগুলো স্থগিত করতে বলা হয়েছে।
অর্থনৈতিক বিশৃঙ্খলা রোধ ও বেআইনি আর্থিক লেনদেন চিহ্নিত করতে এনবিআরের এই পদক্ষেপ বলে জানা গেছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য তলব করা হয়েছে।


























