মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০৩ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা: ভ্যান্স

  • হালনাগাদ সময় : ০৯:৪৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স মনে করেন, মধ্যবর্তী নির্বাচনে সরকারি দল রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে দুটি প্রধান কারণ রয়েছে—ইরানের সঙ্গে যুদ্ধ এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ক।

৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের পর ৪ নভেম্বর প্রকাশিত ফলাফলে দেখা যায়, রিপাবলিকান পার্টি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এই ফলাফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসনের নীতিমালার প্রতি ভোটারদের এক ধরনের অনাস্থা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স জানান, ২০২৪ সালে যারা ট্রাম্প-ভ্যান্সকে ভোট দিয়েছিলেন, তাদের একটি বড় অংশ এবার ডেমোক্রেটদের দিকে ঝুঁকেছেন। ভোটারদের প্রত্যাশা অনুযায়ী, ইরান যুদ্ধ বন্ধ, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, ‘আমেরিকা ফার্স্ট’ নীতি বাস্তবায়ন এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ধরন পরিবর্তনের দাবিগুলো উঠে এসেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও যুদ্ধের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধিকে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে স্বীকার করেছেন। তবে তিনি যুদ্ধ শুরুর সিদ্ধান্তটিকে এখনো সমর্থন করছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে সর্বস্তরের এলাকাবাসীর মানববন্ধন

06 November 2026

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর: আটক ৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা: ভ্যান্স

হালনাগাদ সময় : ০৯:৪৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬