মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪১ পূর্বাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বার্সেলোনা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবি ‘রইদ’, বিশেষ স্বীকৃতি পেল ‘দেলুপি’

  • হালনাগাদ সময় : ১১:৫০:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত ‘এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনা’-য় অনন্য গৌরব অর্জন করেছে বাংলাদেশের দুটি চলচ্চিত্র। উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’। পাশাপাশি ‘আদার ন্যারেটিভ সেকশন’-এ স্পেশাল মেনশন বা বিশেষ সম্মাননা পেয়েছে মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’।

গত ২২ অক্টোবর শুরু হওয়া এই উৎসবের পর্দা নামে ২ নভেম্বর এবং সেদিনই আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আন্তর্জাতিক সম্মাননা অর্জন করায় উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা সুমন ও তাওকীর উভয়েই উৎসব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

মিথ ও গ্রামবাংলার চিরায়ত উপাখ্যানের মিশেলে নির্মিত ‘রইদ’ চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। অন্যদিকে, খুলনার দেলুটি ইউনিয়নের একটি প্লাবন ও রাজনৈতিক বাস্তবতার পটভূমিতে নির্মিত ‘দেলুপি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায় ও জাকির হোসেন। এই জোড়া অর্জনে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হলো।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাদিক কায়েম ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেছিলেন: রাশেদ খাঁন

04 November 2026

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বার্সেলোনা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবি ‘রইদ’, বিশেষ স্বীকৃতি পেল ‘দেলুপি’

হালনাগাদ সময় : ১১:৫০:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬