ছোটপর্দার পরিচিত মুখ শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি রয়েছে। বিভিন্ন সময় ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। এবার নিজের সাক্ষাৎকার নিয়ে এক অদ্ভুত অস্বস্তির কথা প্রকাশ করেছেন তিনি।
এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কোনো সাক্ষাৎকার চোখে পড়লে তা এড়িয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। সম্প্রতি নিজের ফেসবুক পেজে শবনম ফারিয়া লিখেছেন, ‘বিভিন্ন পেজ থেকে আমার নিজের ইন্টারভিউ আমার হোম পেজে আসলে এত ক্রিঞ্জ লাগে! নট ইন্টারেস্টেড দিয়ে হাইড করে দিই!’
পোস্টে নিজের এমন অনুভূতির কারণও ব্যাখ্যা করেছেন অভিনেত্রী। তার ভাষ্য, ‘আমারই এমন লাগে, অন্যদের জানি কেমন লাগে। বিশ্বাস করেন, এজন্য আমি কোনো পডকাস্টে যাই না। একবার গেলে তিন মাস এই এক জিনিসই দেখা লাগে।’
এদিকে অভিনেত্রীর এই পোস্টের পর মন্তব্যের ঘরে ভক্তরা তাদের ভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। নিজের সাক্ষাৎকার দেখতে তার ভালো না লাগলেও অনেকের কাছেই শবনম ফারিয়ার কথা শুনতে বেশ ভালো লাগে। একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘কী বলেন, আমার তো আপনার কথা শুনতে ভালোই লাগে।’ আরেকজন লিখেছেন, ‘আপনার কথাগুলো সুন্দর এবং ভালো লাগে।’

























