মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৫৯ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গ্রুপ চ্যাটে বড় আপডেট: একসঙ্গে নতুন ৪টি আকর্ষণীয় ফিচার আনল হোয়াটসঅ্যাপ

  • হালনাগাদ সময় : ১২:৩৯:০০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

গ্রুপ চ্যাটে গুরুত্বপূর্ণ বার্তা খুঁজে পাওয়া, নতুন কাউকে আগের কথোপকথন সম্পর্কে জানানো এবং প্রয়োজনীয় আপডেট সহজে পেতে নতুন চারটি সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি নিজেদের ব্লগে প্রকাশিত এক ঘোষণায় এসব সুবিধার কথা জানিয়েছে মেসেজিং প্ল্যাটফর্মটি।

নতুন চার সুবিধা

১. সময়সীমা ছাড়াই বার্তা পিন করে রাখা
গ্রুপ চ্যাটে গুরুত্বপূর্ণ কোনো তথ্য, ঘোষণা বা প্রয়োজনীয় বার্তা সহজে খুঁজে পেতে সেটি পিন করে রাখার সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে। নতুন আপডেটে এই সুবিধায় পরিবর্তন আনা হয়েছে। এখন ব্যবহারকারীরা চাইলে কোনো সময়সীমা নির্ধারণ না করেই গুরুত্বপূর্ণ বার্তা পিন করে রাখতে পারবেন।

২. গ্রুপে যোগ দেওয়ার পরও পাঠানো যাবে পুরোনো বার্তা
নতুন কোনো সদস্য গ্রুপে যুক্ত হলে আগের কথোপকথন সম্পর্কে তাকে জানানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ সমস্যা কমাতে বার্তার ইতিহাস পাঠানোর সুবিধা আরও সম্প্রসারণ করেছে হোয়াটসঅ্যাপ। আগে নতুন সদস্যকে গ্রুপে যুক্ত করার সময় সাম্প্রতিক বার্তার ইতিহাস পাঠানো যাবে কি না, তা নির্ধারণ করা যেত। 

এখন সদস্য গ্রুপে যোগ দেওয়ার পরও তার নামের ওপর ট্যাপ করে সাম্প্রতিক বার্তাগুলো পাঠানো যাবে। ফলে নতুন সদস্যকে শুরু থেকেই গ্রুপের আলোচনা ও প্রয়োজনীয় তথ্য সম্পর্কে ধারণা দেওয়া সহজ হবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, পাঠানো এসব বার্তাও ব্যক্তিগত চ্যাটের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে।

৩. নির্দিষ্ট গ্রুপের সদস্যদের সঙ্গে স্ট্যাটাস শেয়ার
এখন থেকে ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট কোনো গ্রুপের সদস্যদের সঙ্গে স্ট্যাটাস শেয়ার করতে পারবেন। অর্থাৎ, সব পরিচিতির কাছে স্ট্যাটাস প্রকাশ না করেও নির্দিষ্ট গ্রুপের মানুষের সঙ্গে মুহূর্ত বা আপডেট ভাগ করে নেওয়া যাবে। যেমন—বন্ধুদের গ্রুপে শেয়ার করা কোনো বিষয় পরিবারের সদস্যদের দেখানোর প্রয়োজন নাও হতে পারে। 

গ্রুপ স্ট্যাটাসের মাধ্যমে এ ধরনের পার্থক্য বজায় রাখা যাবে। সংশ্লিষ্ট গ্রুপের সদস্যরা সেই স্ট্যাটাস দেখতে, প্রতিক্রিয়া জানাতে এবং নিজেদের স্ট্যাটাসও যুক্ত করতে পারবেন। সাধারণ স্ট্যাটাসের মতোই গ্রুপ স্ট্যাটাস ২৪ ঘণ্টা পর চলে যাবে।

৪. মেনশন ও রিপ্লাই করা বার্তা খুঁজতে নতুন ফিল্টার
অনেকগুলো গ্রুপে যুক্ত থাকলে গুরুত্বপূর্ণ বার্তা বা নিজের উদ্দেশে করা মন্তব্য খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। এ সমস্যা সমাধানে নতুন চ্যাট ফিল্টার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে যেসব গ্রুপে ব্যবহারকারীকে মেনশন করা হয়েছে অথবা তার কোনো বার্তার সরাসরি উত্তর দেওয়া হয়েছে, সেসব গ্রুপের অপঠিত কথোপকথন আলাদাভাবে দেখা যাবে। 

এমনকি গ্রুপে সবাইকে একসঙ্গে উদ্দেশ করে পাঠানো @all মেনশন করা বার্তাও এই ফিল্টারে দেখা যাবে। ফলে সব গ্রুপের বার্তা একে একে খুঁজে না দেখেও নিজের জন্য গুরুত্বপূর্ণ কথোপকথন দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।

নতুন চারটি সুবিধার পাশাপাশি গ্রুপ চ্যাট ব্যবহারের আরও কয়েকটি কৌশলের কথাও জানিয়েছে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে রয়েছে গ্রুপের কোনো সদস্যকে ব্যক্তিগতভাবে উত্তর দেওয়া, একাধিক উত্তর দেওয়ার সুযোগ বন্ধ রেখে নির্দিষ্ট উত্তর পাওয়ার জন্য পোল তৈরি এবং বড় গ্রুপে নিজের পরিচয় বা ভূমিকা বোঝাতে ‘মেম্বার ট্যাগ’ ব্যবহার।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

04 November 2026

আমার নাম ব্যালটে ছিল না বলেই রিপাবলিকানরা হেরেছে: ট্রাম্প

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গ্রুপ চ্যাটে বড় আপডেট: একসঙ্গে নতুন ৪টি আকর্ষণীয় ফিচার আনল হোয়াটসঅ্যাপ

হালনাগাদ সময় : ১২:৩৯:০০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬