মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:২০ পূর্বাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আবার এক পর্দায় চঞ্চল, তুষি ও সিয়াম

  • হালনাগাদ সময় : ১০:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

এক সিনেমার রেশ কাটতে না কাটতেই নতুন আরেক ছবিতে একসঙ্গে দেখা যাবে চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি ও সিয়াম আহমেদকে। রায়হান রাফির ‘আন্ধার’-এর পর এবার শঙ্খ দাশগুপ্তের ‘আবার দেখা হলো’ সিনেমায় জুটি বাঁধছেন এই তিন তারকা। আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে নির্মিতব্য ছবিটি নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। পরিচালক শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমাটিতে চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষির সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সিয়াম।

আগামী ১০ নভেম্বর থেকে ঢাকার বাইরে শুরু হবে ছবিটির শুটিং। প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেম পার সেকেন্ড ও চরকি যৌথভাবে সিনেমাটি নির্মাণ করছে। এরই মধ্যে শুটিংয়ের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্মাতা ও প্রযোজনাসংশ্লিষ্ট ব্যক্তিরা। পরিকল্পনা অনুযায়ী, আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আবার দেখা হলো’।

উল্লেখ্য, ‘আন্ধার’ আগামী বছরের ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতা। ফলে পরপর দুটি সিনেমায় এই তিন তারকাকে একসঙ্গে দেখার অপেক্ষায় থাকবেন দর্শকেরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাদিক কায়েম ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেছিলেন: রাশেদ খাঁন

04 November 2026

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আবার এক পর্দায় চঞ্চল, তুষি ও সিয়াম

হালনাগাদ সময় : ১০:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬