ইসরায়েলের বিরোধী দলের নেতারা বর্তমান সরকার হটিয়ে নতুন জাতীয় সরকার গঠনের লক্ষ্যে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন পার্লামেন্টের শপথের আগেই কৌশলগত প্রস্তুতি নিতে একমত হয়েছেন তারা।
বিরোধীদের বৈঠকে অংশ নেন ইয়াশার দলের নেতা গাদি আইজেনকট, বি’ইয়াচাদ দলের চেয়ারম্যান নাফতালি বেনেট, ডেমোক্র্যাটস দলের প্রধান ইয়ার গোলান এবং ইসরায়েল বেইতেনু দলের নেতা আভিগদর লিবারম্যান।
বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে নেতানিয়াহুর সরকারকে সরিয়ে জরুরি সরকার গঠনের ওপর জোর দেওয়া হয়। আইজেনকটের প্রস্তাবিত নীতিগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, সবার জন্য সামরিক সেবা নিশ্চিত করা এবং হামাসের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা।
গত নির্বাচনে নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা ৫৩ এবং বিরোধী দলগুলোর আসন ৪৮। সরকার গঠন করতে হলে বিরোধীদের আরব দলগুলোর সমর্থনের প্রয়োজন হতে পারে, যা নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে।
বৈঠকের পর সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গাদি আইজেনকটকে সরকার গঠনে সর্বাত্মক সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

























