মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০২ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ‘মিস্টার ভেটো’ হয়ে যাবো: ডোনাল্ড ট্রাম্প

  • হালনাগাদ সময় : ১০:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হেরে গেলে কংগ্রেসের সব বিলে ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তিনি ‘মিস্টার ভেটো’ হয়ে যাবেন। আর তাদের আনা সব আইনি প্রস্তাব আটকে দেবেন।

সোমবার (২ নভেম্বর) নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা ভালো করব। কিন্তু যদি জিততে না পারি, তাহলে সবকিছুতেই ভেটো দেব। একের পর এক ভেটো দিতে থাকব।’

পরে অবশ্য ট্রাম্প বলেন, একটা পর্যায়ে গিয়ে হয়তো সমঝোতা করবেন।

নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন ট্রাম্প। যদিও জনমত জরিপে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ট্রাম্প এসব জরিপকে ‘কারসাজিপূর্ণ’ বলে দাবি করেছেন। তার অভিযোগ, জরিপ পরিচালনাকারীরা প্রকৃত ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন না।

নিজের নির্বাচনি সমাবেশে মানুষের উপস্থিতিকে জনসমর্থনের প্রমাণ হিসেবে তুলে ধরেছেন তিনি।

ট্রাম্পের আশঙ্কা, ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পর ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও জয়ী হলে যুক্তরাষ্ট্রের অবস্থা ভয়াবহ হবে।

তার কথায়, দেশ তখন ‘শেষ হয়ে যাবে’।

সুপ্রিম কোর্টের আসন বাড়ানোর অভিযোগ

সাক্ষাৎকারে ডেমোক্র্যাটদের সম্ভাব্য কিছু পরিকল্পনা নিয়েও অভিযোগ করেন ট্রাম্প। তার দাবি, ডেমোক্র্যাটরা সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বাড়িয়ে ২৩ করতে চান।

পাশাপাশি, সিনেটে বিল পাসের ক্ষেত্রে ফিলিবাস্টার প্রথা বাতিল এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে সুরক্ষিত অধিকার সীমিত করার পরিকল্পনা রয়েছে তাদের।

তবে এসব বিষয়ে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে কোনো বক্তব্য ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

পরিবার ও ঘনিষ্ঠদের ক্ষমা করবেন ট্রাম্প

নিজের পরিবারের সদস্য, হোয়াইট হাউজের কর্মকর্তা কিংবা ধনকুবের ইলন মাস্ক কংগ্রেসের তদন্ত বা সমন পাওয়ার মুখে পড়লে তাদের সুরক্ষা দেবেন কি না, এমন প্রশ্ন করা হয় ট্রাম্পকে।

জবাবে তিনি বলেন, প্রয়োজনে তাদের ক্ষমা করতেও দ্বিধা করবেন না।

এ প্রসঙ্গে ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দাঙ্গার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের ক্ষমা করার সিদ্ধান্তের কথা উল্লেখ করেন তিনি।

২০২৫ সালে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ওই ঘটনায় জড়িত প্রায় ১ হাজার ৫০০ জনকে ক্ষমা করেন ট্রাম্প।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মসজিদে নববিতে নারীদের ধর্মীয় আলোচনা শোনার বিশেষ ব্যবস্থা

03 November 2026

ধানমন্ডিতে বহুতল আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ‘মিস্টার ভেটো’ হয়ে যাবো: ডোনাল্ড ট্রাম্প

হালনাগাদ সময় : ১০:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬