ক্যারিবিয় অঞ্চলের সরকারপ্রধানদের সঙ্গে বৃহত্তর কমনওয়েলথের সরকারপ্রধানদের মধ্যকার এক প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
ম্যাচে জয়ী হয় ক্যারিবিয় অঞ্চলের সরকারপ্রধানদের দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে অপরাজিত ছিলেন হুমায়ুন কবির।
অ্যান্টিগুয়া ও বারবুডা সরকারের উদ্যোগে গত ১ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এই বিশেষ ক্রিকেট উদযাপনের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে অংশীদারত্ব, দলবদ্ধতা ও বন্ধুত্বের প্রতিফলন ঘটাতেই ‘এক কমনওয়েলথ, এক দল’ প্রতিপাদ্য নিয়ে এ আয়োজনটি হয়।
১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলমান কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির এখন অ্যান্টিগুয়া ও বারবুডা সফর করছেন।
সেন্ট জনসে ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত নির্ধারিত এই সম্মেলনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধান, মন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এবারের বৈঠকটি হচ্ছে ‘অ্যাকসিলারেটিং পার্টনারশিপস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফর আ প্রসপারাস কমনওয়েলথ’ প্রতিপাদ্যের আলোকে।
কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের উদ্বোধনী ও নির্বাহী অধিবেশনগুলোতে অংশগ্রহণের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একাধিক বৈঠক এবং বেশ কিছু মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন হুমায়ুন কবির।
কমনওয়েলথ অংশীদারদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা এবং কূটনৈতিক সম্পর্ক আরও জোরাল করার সুযোগ তৈরি হবে বলে এই বৈঠকগুলো থেকে আশা করা হচ্ছে।
কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবর্তে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে ২৫ অক্টোবর হুমায়ুন কবিরকে পূর্ণমন্ত্রীর কর্তৃত্ব দিয়েছে সরকার। রুলস অব বিজনেসের ৪(৩) ধারা অনুযায়ী তাকে এই কর্তৃত্ব দেওয়ার কথা বলা হয় আদেশে।
কোনো মন্ত্রণালয়ে মন্ত্রী থাকাবস্থায় প্রধানমন্ত্রীর অনুমোদনে কোনো প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীকে নির্দিষ্ট কোনো দায়িত্ব দেওয়ার নিয়ম রয়েছে ওই ধারায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই প্রজ্ঞাপন অনুযায়ী কমনওয়েলথ বৈঠকে যোগ দেওয়ার সময়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পূর্ণ পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। সফরকালে তিনি একজন পূর্ণ মন্ত্রীর প্রটোকল সুবিধা পাবেন।
রোববার (১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে চার দিনের কমনওয়েলথ সম্মেলন আজ শুরু হচ্ছে। এর আগে গতকাল শনিবার সকালে সেন্ট জনসের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। দুবাই ও লন্ডন হয়ে আজই তার সেন্ট জনসে পৌঁছানোর কথা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্মেলন চলাকালে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা, ক্ষমতা ও প্রটোকল সুবিধায় ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে এই উচ্চপর্যায়ের সমাবেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি কমনওয়েলথ

























