মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০২ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জামালপুরের মাদারগঞ্জে বেশি দামে এলপি গ্যাস বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

  • হালনাগাদ সময় : ০৯:৪২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি এবং দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে জামালপুরের মাদারগঞ্জে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার পৌর শহরের বালিজুড়ী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিন ব্যবসায়ীকে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন উপজেলার আলাল উদ্দিনের ছেলে সুলতান আহম্মেদ, হযরত আলীর ছেলে লেবু মিয়া এবং আলাল হোসেনের ছেলে মাহিন হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বালিজুড়ী বাজারের কয়েকটি দোকানে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি দোকানগুলোতে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার বিষয়টিও প্রশাসনের নজরে আসে। এসব অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরীর নেতৃত্বে বাজারে অভিযান চালানো হয়।

অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় তিন ব্যবসায়ীকে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রিতে অতিরিক্ত দাম আদায়, অনিয়ম কিংবা কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। ভোক্তাদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মসজিদে নববিতে নারীদের ধর্মীয় আলোচনা শোনার বিশেষ ব্যবস্থা

03 November 2026

ধানমন্ডিতে বহুতল আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জামালপুরের মাদারগঞ্জে বেশি দামে এলপি গ্যাস বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

হালনাগাদ সময় : ০৯:৪২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬