মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৩১ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

লক্ষ্মীপুরে লাল শাপলার রঙিন প্রকৃতি, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

  • হালনাগাদ সময় : ০৪:২৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নে ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা “সাহেব বাড়ি শাপলা বাগান” এখন লাল শাপলার রঙে রঙিন হয়ে উঠেছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই রক্তলাল হাজার হাজার শাপলা ফুল পাপড়ি ছড়িয়ে নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করে। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন নানা বয়সী দর্শনার্থী।

ভবানীগঞ্জ-কুশাখালী-নোয়াখালী সড়কের পূর্ব চর মনসা গ্রামে রাস্তার পাশেই অবস্থিত এই বাগানটি গ্রামীণ প্রকৃতির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। ফজরের নামাজের পর থেকে সকাল ১০টা পর্যন্ত শাপলাগুলো পূর্ণাঙ্গ রূপে ফুটে থাকে। ২০২০ সালে নিজের ১৪৩ শতাংশ জমিতে জলাশয় কেটে পরিকল্পিতভাবে এই বাগানটি গড়ে তোলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব ও প্রকৃতিপ্রেমী প্রফেসর জাহাঙ্গীর আলম। বাণিজ্যিক কোনো চিন্তা ছাড়াই কেবল সবুজ প্রকৃতি ও সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে বরিশালের উজিরপুর থেকে লাল শাপলার কন্দ এনে তিনি এটি রোপণ করেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইস্রাফিল জানান, এই শাপলা বাগানটি এলাকায় একটি মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে এবং প্রতিদিনই সকালবেলায় অনেক দর্শনার্থী এখানে ভিড় করেন। দর্শনার্থীদের অনেকেই পরিবার-পরিজন নিয়ে এই সৌন্দর্য উপভোগ করতে আসেন।

বাগানের উদ্যোক্তা জাহাঙ্গীর আলম বলেন, নিজের শখ থেকেই বাগানটি করেছি। আমার এই উদ্যোগে মানুষের ভালো লাগা দেখে আমারও আনন্দ হয়। সামর্থ্য অনুযায়ী কাজটি করেছি এবং এটি এখন অনেকের ভালো লাগার একটি স্থানে পরিণত হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কওমি মাদ্রাসায় বাড়ছে শিশুদের ওপর যৌন নির্যাতন: অভিভাবকদের মধ্যে চরম শঙ্কা ও আস্থার সংকট

03 November 2026

জ্যোতির উত্তরসূরি নাহিদার সামনে প্রথম পরীক্ষা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লক্ষ্মীপুরে লাল শাপলার রঙিন প্রকৃতি, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

হালনাগাদ সময় : ০৪:২৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬