মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২১ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

৫ নভেম্বর ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

  • হালনাগাদ সময় : ০৪:১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশের প্রযুক্তিনির্ভর ও আধুনিক অর্থনীতিকে আরও এগিয়ে নিতে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এই সামিটের আয়োজন করছে। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ কথা জানান। তিনি বলেন, আগামী ৫ নভেম্বর সকাল ১০টায় সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ সামিটের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সামিটের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আগামী দিনের অর্থনীতির জন্য এআই-করণ’। মন্ত্রী উল্লেখ করেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসায়িক উদ্ভাবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। সামিটে তিনটি বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে দেশের সরকারি-বেসরকারি খাত ও তরুণ উদ্ভাবকদের এক প্ল্যাটফর্মে এনে একটি সমন্বিত প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তোলা হবে। এতে দেশি-বিদেশি শীর্ষ বিশেষজ্ঞ ও সহস্রাধিক প্রতিনিধি অংশ নেবেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কওমি মাদ্রাসায় বাড়ছে শিশুদের ওপর যৌন নির্যাতন: অভিভাবকদের মধ্যে চরম শঙ্কা ও আস্থার সংকট

03 November 2026

জ্যোতির উত্তরসূরি নাহিদার সামনে প্রথম পরীক্ষা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

৫ নভেম্বর ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

হালনাগাদ সময় : ০৪:১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬