মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:২২ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ডাক ও লজিস্টিকস খাতের আধুনিকায়নে সিঙ্গাপুরের প্রযুক্তিগত সহায়তা চায় বাংলাদেশ

  • হালনাগাদ সময় : ০৩:২৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

দেশের ডাক ও লজিস্টিকস খাতের সামগ্রিক আধুনিকায়ন, ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং সরকারি নাগরিক সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর প্রয়োগে সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। ডাক বিভাগের বিস্তীর্ণ অবকাঠামোকে কাজে লাগিয়ে ই-কমার্স, পার্সেল ডেলিভারি ও আধুনিক লজিস্টিকস সেবা জোরদারে দুই দেশের পারস্পরিক অংশীদারত্বের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোক। সাক্ষাৎকালে এআই, টেলিযোগাযোগ ও ডাকসেবার মানোন্নয়নে যৌথভাবে কাজের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

বৈঠকে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সময়ের বাস্তবতায় প্রযুক্তিনির্ভর সেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো অপরিহার্য। এ ক্ষেত্রে সিঙ্গাপুরের দীর্ঘ অভিজ্ঞতা ও কারিগরি উৎকর্ষ বাংলাদেশের রূপান্তরে বড় ভূমিকা রাখতে পারে। তিনি উল্লেখ করেন, সারা দেশে ছড়িয়ে থাকা ডাকঘর নেটওয়ার্ক আধুনিকায়নের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে নির্ভরযোগ্য পার্সেল পরিবহন ও লজিস্টিকস সেবা চালু করার পরিকল্পনা চলছে। পাশাপাশি ডিজিটাল পেমেন্টের সম্প্রসারণ রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনবে এবং স্বাস্থ্যসেবা ও প্রশাসনে এআই সেবা গতিশীলতা বাড়াবে।

সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোক বাংলাদেশের ডাক ব্যবস্থার শক্তিশালী নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ই-কমার্স ও লজিস্টিকস খাতের অগ্রযাত্রায় সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, স্বাস্থ্য ও বায়োমেডিকেল প্রযুক্তির পাশাপাশি বিশ্ববাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশি তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহী সিঙ্গাপুর।

বৈঠকে উভয় পক্ষ ডিজিটাল অর্থনীতি গঠন ও দক্ষ মানবসম্পদ বিনির্মাণে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে একমত পোষণ করেন। এ সময় সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং, ডেস্ক অফিসার ম্রিথিনি টিজিট্রিথারান এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের দক্ষিণ এশিয়াবিষয়ক ডেভেলপমেন্ট পার্টনার বেঞ্জামিন চু উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

২৩ বছরের সাফ ট্রফি খরা কাটাতে ঢাকায় নতুন ইতিহাসের ডাক

04 November 2026

দিনাজপুরে নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডাক ও লজিস্টিকস খাতের আধুনিকায়নে সিঙ্গাপুরের প্রযুক্তিগত সহায়তা চায় বাংলাদেশ

হালনাগাদ সময় : ০৩:২৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬