বাংলাদেশের সঙ্গে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি নবায়নে ভারত সঠিক ও ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই প্রত্যাশার কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গঙ্গা চুক্তি নবায়নের জন্য ভারতের সঙ্গে আলোচনা চলমান রয়েছে এবং উচ্চপর্যায়ের কমিটি সমঝোতায় পৌঁছাবে। গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতেও বিএনপি সরকার জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।
তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন নিয়ে শামা ওবায়েদ জানান, সম্মেলনে দুই দিনের উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তার বিষয়টি তিনি বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরবেন। একই সঙ্গে গত ছয় মাসে বিএনপি সরকার জলবায়ু সুরক্ষায় যেসব পদক্ষেপ ও সাফল্য অর্জন করেছে, তা-ও প্রধানমন্ত্রী সম্মেলনে উপস্থাপন করবেন।






















