মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৫৮ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ইরানের সঙ্গে সংঘাত ‘খুব শিগগিরই’ শেষ হবে, সমঝোতা না হলে সামরিক ব্যবস্থার হুঁশিয়ারি ট্রাম্পের

  • হালনাগাদ সময় : ০৫:৪৩:১২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে চলমান সামরিক উত্তেজনা ‘খুব শিগগিরই এবং যেকোনো উপায়ে’ সমাপ্ত হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তেহরানকে হয় আলোচনার মাধ্যমে চুক্তিতে আসতে হবে, অন্যথায় সামরিক পদক্ষেপের মাধ্যমেই যুক্তরাষ্ট্র এই সংঘাতের অবসান ঘটাবে।

রাইট সাইড ব্রডকাস্টিং নেটওয়ার্ককে (আরএসবিএন) দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মন্তব্য করেন, যুদ্ধের অবসান ‘হয়তো খুব সহজ পথেই’ হতে পারে।

এদিকে উপসাগরীয় অঞ্চলের যুদ্ধপরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দুটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, মাইনের আঘাতে ট্যাংকার দুটিতে আগুন ধরে যায়। এর আগে কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) জাহাজে হামলার ঘটনার তীব্র নিন্দা জানায় উপসাগরীয় দেশগুলো।

তবে সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে জোর কূটনৈতিক তৎপরতা চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় সচলের বিষয়ে দুই দিনের একটি কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন, সংঘাত এড়িয়ে কূটনীতির পথ বেছে নেওয়ার মতো প্রজ্ঞা যুক্তরাষ্ট্রের থাকবে।

অন্যদিকে নিজের অবস্থানে অনড় থেকে ট্রাম্প আবারও স্মরণ করিয়ে দিয়েছেন, তেহরানের সামনে সমঝোতায় পৌঁছানো ছাড়া ভিন্ন পথ নেই; ব্যত্যয় ঘটলে ওয়াশিংটন নিজেই সামরিক পন্থায় পরিস্থিতির ইতি টানবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মসজিদে নববিতে নারীদের ধর্মীয় আলোচনা শোনার বিশেষ ব্যবস্থা

03 November 2026

ধানমন্ডিতে বহুতল আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইরানের সঙ্গে সংঘাত ‘খুব শিগগিরই’ শেষ হবে, সমঝোতা না হলে সামরিক ব্যবস্থার হুঁশিয়ারি ট্রাম্পের

হালনাগাদ সময় : ০৫:৪৩:১২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬