মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২২ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ঢাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানবিক সক্ষমতার বার্তা নিয়ে ‘ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম’ অনুষ্ঠিত

  • হালনাগাদ সময় : ১১:৪৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকায় দুই দিনব্যাপী ‘ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এ বছরের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল ‘Artificial Intelligence in Marketing: Human + Tech’। মার্কেটিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার, প্রযুক্তির সঙ্গে মানবিক সৃজনশীলতার মেলবন্ধন এবং ভবিষ্যতের ব্যবসায়িক কৌশল নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা বিস্তর আলোচনা করেন।

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই ফোরামে ১০টি মূল প্রবন্ধ উপস্থাপন, দুটি কেস স্টাডি এবং দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড মার্কেটিং কাউন্সিলের উদ্যোগে এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ও এসিআই মোটরসের সহযোগিতায় ফোরামটি অনুষ্ঠিত হয়। এতে ব্র্যাক বিজনেস স্কুল একাডেমিক পার্টনার এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কো-হোস্ট হিসেবে যুক্ত ছিল।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাজিদ মাহবুব এবং উদ্বোধনী বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক। বিশ্বখ্যাত মার্কেটিং বিশেষজ্ঞ ফিলিপ কটলার প্রথম দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করে বলেন, এআই মানুষের বিকল্প নয়, বরং মানুষের কাজের সক্ষমতা বাড়ানোর একটি শক্তিশালী হাতিয়ার। সৃজনশীলতা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে মানুষের ভূমিকা সবসময়ই অপরিহার্য থাকবে।

ফোরামের অন্যান্য সেশনে হারমাওয়ান কার্তাজায়া, অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ারসহ বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষকরা প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এআই প্রযুক্তি সহজলভ্য করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কওমি মাদ্রাসায় বাড়ছে শিশুদের ওপর যৌন নির্যাতন: অভিভাবকদের মধ্যে চরম শঙ্কা ও আস্থার সংকট

03 November 2026

জ্যোতির উত্তরসূরি নাহিদার সামনে প্রথম পরীক্ষা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঢাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানবিক সক্ষমতার বার্তা নিয়ে ‘ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম’ অনুষ্ঠিত

হালনাগাদ সময় : ১১:৪৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬