মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১৯ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নির্মল বায়ু ও জনস্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর

  • হালনাগাদ সময় : ০৫:৪৭:১০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নির্মল বায়ু নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি প্রণয়ন ও সমন্বিত উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘ব্ল্যাক কার্বন ও অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয় যৌথভাবে ক্লিন এয়ার ফান্ডের সহযোগিতায় এ সংলাপের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ব্ল্যাক কার্বনসহ অন্যান্য ক্ষতিকর দূষণ নিয়ন্ত্রণে গবেষণালব্ধ তথ্য ও বৈজ্ঞানিক প্রমাণকে নীতি নির্ধারণ ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত করতে হবে। একটি জলবায়ু-সহনশীল ও স্বাস্থ্যকর বাংলাদেশ বিনির্মাণে সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আবদুল আউয়াল এবং বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। সংলাপে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। এতে স্টকহোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওরিয়ান গুস্তাফসনসহ বিশিষ্ট পরিবেশবিদরা অংশ নেন।

সংলাপে বায়ুদূষণ, জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্যের পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা স্বল্পস্থায়ী জলবায়ু দূষকের নিঃসরণ হ্রাসের মাধ্যমে বায়ুর মান উন্নয়ন এবং আঞ্চলিক পর্যায়ে অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ জন

02 November 2026

যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক তৎপরতার আভাসে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নির্মল বায়ু ও জনস্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর

হালনাগাদ সময় : ০৫:৪৭:১০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬