মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১৫ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কিডনি জটিলতায় হাসপাতালে লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন

  • হালনাগাদ সময় : ০২:২০:১৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

কিডনির গুরুতর সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি লিয়াকত আলী খান। ইতোমধ্যে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাঁর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শারীরিক জটিলতা বৃদ্ধি পাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি প্রখ্যাত চিকিৎসক ও সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক এটিএম মাওলাদাদ চৌধুরীর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে প্রবীণ এই সাংবাদিকের অসুস্থতার খবরে নোয়াখালীর গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়ে। লিয়াকত আলী খান ও তাঁর পরিবারের পক্ষ থেকে দ্রুত সুস্থতা কামনায় সহকর্মী, পরিচিতজনসহ দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রেমের অভিযোগে নাম-ঠিকানা ও ফোন নম্বর ভাইরাল: ফেসবুকের বিষাক্ত প্রচারণায় চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীরা

01 November 2026

বিশ্বসুন্দরী থেকে রূপালি পর্দার রানী: জীবনের ৫৩ বছরে ঐশ্বরিয়া রাই

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কিডনি জটিলতায় হাসপাতালে লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন

হালনাগাদ সময় : ০২:২০:১৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬