মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৫৯ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ছোট আমলেও মিলতে পারে বহুগুণ সওয়াব ও পাপমুক্তি

  • হালনাগাদ সময় : ১২:৫২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ইসলামে ছোট ছোট আমলের মাধ্যমেও অশেষ সওয়াব ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। সাহাবি হজরত আনাস (রা.) থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, একবার রাসুলুল্লাহ (সা.) একটি শুকনা পাতাবিশিষ্ট গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি হাত লাঠি দিয়ে গাছটিতে আঘাত করলে ঝরঝর করে পাতাগুলো নিচে পড়ে যায়। তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘কোনো বান্দা যখন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার বলে, তখন তার গুনাহগুলো ঠিক এভাবেই ঝরে যায়।’ (জামে তিরমিজি: ৩৫৩৩)

এই হাদিস থেকে মুমিনদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। প্রথমত, আল্লাহর জিকির পাপ মোচনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। ‘আলহামদুলিল্লাহ’, ‘সুবহানাল্লাহ’, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এবং ‘আল্লাহু আকবার’—এই চারটি বাক্য উচ্চারণে খুব কম সময় লাগলেও এর ফজিলত অপরিসীম। সারাদিনের ব্যস্ততার মাঝেও জিকিরের মাধ্যমে জিহ্বাকে সিক্ত রাখা উচিত।

প্রতিটি জিকিরের নিজস্ব অর্থ ও গভীর তাৎপর্য রয়েছে। ‘আলহামদুলিল্লাহ’ দিয়ে বান্দা আল্লাহর যাবতীয় নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা জানায়। ‘সুবহানাল্লাহ’ স্মরণের মাধ্যমে আল্লাহর পবিত্রতা ও ত্রুটিহীন সত্তার স্বীকৃতি দেওয়া হয়। অন্যদিকে, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ তাওহিদ বা একত্ববাদের মূল ভিত্তি এবং ‘আল্লাহু আকবার’ স্বীকার করে নেয় যে সৃষ্টিজগতের সবকিছুর ওপরে মহান আল্লাহর স্থান।

হাদিসে গাছের পাতার দৃষ্টান্ত দিয়ে গুনাহ মাফের বিষয়টি অত্যন্ত সহজভাবে বোঝানো হয়েছে। তবে মনে রাখা জরুরি, ছোট ছোট জিকিরে কবিরা গুনাহ মাফ হয় না; এর জন্য প্রয়োজন আন্তরিক তওবা এবং বান্দার হক নষ্ট করে থাকলে তা যথাযথভাবে ফেরত দেওয়া। তাই দৈনন্দিন চলাফেরা ও অবসরে এই সংক্ষিপ্ত জিকিরগুলো চর্চা করা প্রতিটি মুমিনের অভ্যাসে পরিণত করা প্রয়োজন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মসজিদে নববিতে নারীদের ধর্মীয় আলোচনা শোনার বিশেষ ব্যবস্থা

03 November 2026

ধানমন্ডিতে বহুতল আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ছোট আমলেও মিলতে পারে বহুগুণ সওয়াব ও পাপমুক্তি

হালনাগাদ সময় : ১২:৫২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬