মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:৪৯ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাসের হার ৪১.২৯ শতাংশ, ৫ প্রতিষ্ঠানে শতভাগ ফেল

  • হালনাগাদ সময় : ০৮:৩৩:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪১ দশমিক ২৯ শতাংশে। এ বছর জেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮ হাজার ৭৭৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৬২৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৮১ জন পরীক্ষার্থী।

ফলাফলে দেখা যায়, জেলার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য। এর মধ্যে লক্ষ্মীপুর শহরের ক্যামব্রিজ সিটি কলেজ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, সদরের কুশাখালীর বীর মুক্তিযোদ্ধা ডা. মমতাজ উদ্দিন আলোকিত কলেজ, কমলনগরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এবং ফজুমিয়ারহাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই কৃতকার্য হতে পারেনি।

এছাড়া জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ২০ শতাংশের নিচে নেমে গেছে। হতাশাজনক ফল করেছে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজও, যেখানে ৯৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৩১৫ জন।

তবে জেলাজুড়ে ব্যাপক বিপর্যয় থাকলেও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ভালো ফলাফল ধরে রেখেছে। এর মধ্যে রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি (৯৮.৪৬%), রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী (৯৮.৯২%) এবং হায়দরগঞ্জ মডেল কলেজসহ (৯০.৩৮%) বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাফল্য দেখিয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’— ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নিয়ে জামায়াত প্রার্থী দেলাওয়ার

31 October 2026

ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে রাজনৈতিক ঐক্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাসের হার ৪১.২৯ শতাংশ, ৫ প্রতিষ্ঠানে শতভাগ ফেল

হালনাগাদ সময় : ০৮:৩৩:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬