মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪৪ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কুমিল্লা বোর্ডে পাসের হারে দ্বিতীয় ফেনী, জিপিএ-৫ পেল ১৪১ শিক্ষার্থী

  • হালনাগাদ সময় : ০৫:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ছয়টি জেলার মধ্যে পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফেনী। জেলায় এ বছর পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১৬ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ৯ হাজার ৪৭১ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৯৪০ জন। এ ছাড়া মোট ১৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

শনিবার বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল সংক্রান্ত তথ্য তুলে ধরেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

ঘোষিত ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, ফেনী জেলার ৪১টি কলেজের শিক্ষার্থীরা মোট ১১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে। ছাত্রীদের পাসের হার ৫৮ দশমিক ২৬ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৪৩ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ ছাত্রদের চেয়ে ছাত্রীদের পাসের হার ১৪ দশমিক ৯২ শতাংশ বেশি।

বোর্ডের ছয়টি জেলার মধ্যে ৫৩ দশমিক ৫২ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে কুমিল্লা জেলা। এর পরেই ফেনীর অবস্থান। বোর্ডের অন্যান্য জেলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ দশমিক ১৫, চাঁদপুরে ৪৫ দশমিক ৩৫, লক্ষ্মীপুরে ৪১ দশমিক ২৯ এবং নোয়াখালীতে পাসের হার ৩৮ দশমিক ৯০ শতাংশ।

সমগ্র কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার সামগ্রিক পাসের হার ৪৮ দশমিক ৪ শতাংশ, যেখানে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ফলাফলের সার্বিক বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম জানান, ইংরেজি ও উচ্চতর গণিত বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় এবার সামগ্রিক ফলাফলে এর নেতিবাচক প্রভাব পড়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’— ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নিয়ে জামায়াত প্রার্থী দেলাওয়ার

31 October 2026

ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে রাজনৈতিক ঐক্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কুমিল্লা বোর্ডে পাসের হারে দ্বিতীয় ফেনী, জিপিএ-৫ পেল ১৪১ শিক্ষার্থী

হালনাগাদ সময় : ০৫:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬