মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১৫ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মালয়েশিয়া যেতে কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ

  • হালনাগাদ সময় : ০৬:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি আট হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির অতিরিক্ত টাকা নেওয়া যাবে না।

শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেডিকেল পরীক্ষার জন্য নির্ধারিত আট হাজার টাকার বেশি কোনো অর্থ দেওয়া যাবে না। কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত টাকার বেশি দাবি করলে বা হয়রানি করলে মন্ত্রণালয়কে জানাতে হবে। এ ছাড়া মেডিকেল পরীক্ষার জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করতে সতর্ক করা হয়েছে।

এতে আরও বলা হয়, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মী অন্য কোনো এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলে, আগের এজেন্সিকে দেরি না করে তাঁর মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো অজুহাত বা আপত্তি গ্রহণযোগ্য হবে না।

মন্ত্রণালয় জানিয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে রাজনৈতিক ঐক্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

31 October 2026

২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার, জিপিএ-৫ এ বড় ধস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মালয়েশিয়া যেতে কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ

হালনাগাদ সময় : ০৬:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬